Saturday, 7 February 2015

Download Free Windows XP SP3 Diamond Ultimate 2010 v3.0 [torrent]

0 comments



Windows Diamond Ultimate 2010 v3.0 | 695 Mb
A Little late to post One Operating System from microsoft windows,Windows Diamond Ultimate 2010 v3.0.This Operating System has been modified from Original Windows XP SP3 with added some useful softwares.
check info :
To ensure that Windows runs Diamond secure, security and stability the most. Win was integrate the latest hotfix package, and to help win this run stability and strengthen security against the infection of malicious code for Win, increase the maximum ability to protect against the message software, ad software and steal information, protect against virulent websites. Increasing protection against viruses, worms and trojans.
Optimization system increased stability to Win.
You can use it with many goals as music, movies, for office applications, graphics, games, etc. ...
Includes:
- Partition Magic 8.05
- Norton Ghost 11.5.0.2165
- HDAT 2 Toate
Programs Added :
* Mozilla Firefox v3.5.2 Plugins
* WinRAR v3.9.5 Plus (10 Theme)
* Shock 4 Way 3D v1.29
* Diamond Circle Dock v0.92
* Diamond Click star 2 v1.0.5e
* Diamond ViStart v2.0
* Diamond Sidebar v4.0
* Diamond Rocket Dock v1.3.5
* Diamond Drive Icon v1.4
* Diamond Sceen Savers v4.0
* Diamond Cursors AIO v1.9
* Diamond TrueTransparency v1.0
* Diamond Superbar v1.0.0.1182
System requirements :
CPU: P4 2.0 Ghz (or higher)
RAM: 1 GB (or higher)
VGA: Onboard 64 (greater)
HDD: 20 GB (or higher)


Continue Reading »

Thursday, 5 February 2015

৬টি সহজ পদ্ধতিতে অনেক বেশি সময় চার্জ ধরে রাখুন আপনার প্রিয় ল্যাপটপটিতে !

0 comments
যদি আপনার হাতে একগাদা কাজ থাকে। অথচ, হঠাৎ করে ল্যাপটপের ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে। কাছাকাছি কোন পাওয়ার সকেটও নেই, যেখান থেকে ল্যাপটপটি চার্জ দিয়ে নিতে পারেন।ল্যাপটপ ব্যবহারের ক্ষেত্রে আমাদের এ ধরনের সমস্যায় হরহামেশাই পড়তে হয়।দুশ্চিন্তার কারণ নেই। কারণ, ব্যাটারির আয়ু দীর্ঘায়িত করার কিছু সহজ সমাধান রয়েছে।ল্যাপটপ ব্যবহারকারীদের উচিত এ বিষয়গুলোকে দৈনন্দিন অভ্যাসে পরিণত করা।তাহলে আর অনাকাঙ্খিত বিড়ম্বনায় পড়তে হবে না।
 
আজকাল ডেস্কটপ কম্পিউটারের ব্যবহার দিন দিন কমে জাচ্ছে।বর্তমানে হাতে গোণা কয়েকটা সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানে গেলে ডেস্কটপ কম্পিউটার চোখে পড়ে ।তাছাড়া, অনেকের বাড়ীতে পূড়োণো কিছু ডেস্কটপ কম্পিউটার রয়ে গেছে। এখন কম্পিউটার আমদানীকারী প্রতিষ্ঠান গুলোও ‍ল্যাপটপ আমদানীর উপর বেশী ঝুকে পড়েছে।এছাড়া, এখন এই দুটি কম্পিউটার এর দামের মাঝেও তেমন বেশী পার্থক্য নেই।আর বাংলাদেশে ল্যাপটপ ব্যবহার বাড়ার অন্নতোম প্রধান কারণ হচ্ছে লোডশেডিং।ছাত্র-ছাত্রীরা এ ‍বিড়ম্বানা এড়াতে ল্যাপটপকেই বেশী প্রধান্য দিচ্ছে।এছাড়া, এটা বহন করাজায় সহজেই, কোন সমস্যা হয়না, বেশী জায়গা নেয়না এবং শু‍য়ে-বসেও কাজ করা যায়।
ল্যাপটপে চার্জ ধরে রাখার জন্য ৬টি ট্রিক্স জেণে রাখুন ।
ল্যাপটপে চার্জ ধরে রাখার জন্য ৬টি ট্রিক্স জেণে রাখুন !
সহজ ৬টি টিপস্ :
 
১. ডিসপ্লে:
মোবাইলের মতো ল্যাপটপ স্ক্রিনও বেশি পাওয়ার ব্যবহার করে। সে কারণে স্ক্রিনের ব্রাইটনেস বা উজ্জ্বলতা চোখের জন্য সহনীয় মাত্রায় যতোটা কমিয়ে ব্যবহার করা যায় তোতোটাই সূবিধা জনক, যদি আপনার কিবোর্ডে ব্যাকলাইট থাকে তাহোলে সেটি সেটিংস থেকে বন্ধ করে দিন। এতে ব্যাটারির আয়ু কিছুটা সঞ্চিত থাকবে।
 
২. এক্সটার্নাল ডিভাইস:
ল্যাপটপের ইউএসবি পোর্টে যে কোন ধরনের এক্সটার্নাল ডিভাইস চালু থাকলে, তা আপনার ল্যাপটপ থেকে অনবরত পাওয়ার টানতে থাকবে। এক্সটার্নাল ডিভাইসটির কাজ শেষ হয়ে গেলে, সেটি ইউএসবি পোর্ট থেকে খুলে ফেলার অভ্যাসই শ্রেয়।
 
৩. ওভারহিটিং বা অতিরিক্ত গরম হওয়া:
ল্যাপটপ বেশি গরম হলে, ভেতরের ফ্যানগুলো আরও দ্রুত ঘুরতে শুরু করে। আর তা স্বাভাবিকভাবেই বেশি ব্যাটারি খরচ করে। সে কারণে একটি ল্যাপটপ কুলার কিনে নিন। এতে আপনার ল্যাপটপটি অতিরিক্ত গরম হবে না। তাতেও ব্যাটারির চার্জ কিছুটা সঞ্চিত হবে।
 
৪. হাইবারনেশনে রাখুন:
ল্যাপটপ স্ট্যান্ডবাই মূডে না রেখে হাইবারনেশনে মূডে রাখুন। এতে আপনার ল্যাপটপটি বন্ধ হয়ে যাবে ও ব্যাটারির চার্জ অনেক বেশি সময় থাকবে। হাইবারনেশনে ল্যাপটপ বন্ধ হলেও, আপনি শেষ যেভাবে কাজগুলো সংরক্ষণ করছিলেন বা যে উইন্ডোগুলো খুলেছিলেন, ল্যাপটপটি চালু করলে ঠিক সে অবস্থাতেই আপনার কাজ গুলো ঠিকঠাক পাবেন।
 
৫. উইন্ডোজের পাওয়ার প্ল্যান:
ল্যাপটপে উইন্ডোজের সঙ্গে বিল্ট-ইন পাওয়ার প্ল্যান সেটিংসও পাচ্ছেন। তাই চিন্তার কিছু নেই। বিভিন্ন অপশন; যেমন- ডিসপ্লে ব্রাইটনেস কমানো বা বাড়ানো, কখন ডিসপ্লে ঢীম বা অনুজ্জ্বল করতে এবং বন্ধ করতে চান, হার্ড-ড্রাইভসমূহ ও ইউএসবি পাওয়ার বন্ধ করতে চান, সেগুলো সংযোজিত রয়েছে।
 
৬. ব্যাটারি কেস:
ব্যাটারি কেস টী হোচ্ছে একটি অ্যাপ্লিকেশন। এ অ্যাপ্লিকেশনটি ব্যাটারির সম্পূর্ণ স্ট্যাটাস দেখায়। শুধু তাই নয়, কতোটুকু ব্রাইটনেসে ব্যাটারি কতোক্ষণ চলবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। ব্যাটারির বর্তমান কন্ডিশন কেমন, তাও জানতে পারবেন। সিপিইউ ও হার্ড-ড্রাইভ অতিরিক্ত গরম হয়ে গেলেও সেটা প্রদর্শন করে এই অ্যাপ্লিকেশন।
Continue Reading »

Wednesday, 4 February 2015

Free Antivirus

0 comments
কম্পিউটার গতিশীল রাখতে এবং নিত্য নতুন ভাইরাসের হাত থেকে সেটিকে রক্ষা করতে অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ছাড়া গত্যমত্মর নেই। অ্যান্টি ভাইরাস সফটওয়্যার ইচ্ছে করলে ইন্টারনেট থেকে বিনা মূল্যে ডাউনলোড করা যায়। তবে সব অ্যান্টি-ভাইরাস নির্মাতা প্রতিষ্ঠানগুলো  কিন্তু সম্পূর্ণ সংস্করণ বিনা মূল্যে ডাউনলোড করার সুযোগ দেয় না বরং তারা এর পরির্বতে সাময়িক সময়ের জন্য পরীক্ষামূলক (ট্যায়াল) সংস্করণ নামাতে দেয়।
এখানে বেশ কিছু বিনা মূল্যে অ্যান্টি ভাইরাসের সম্পূর্ণ সংস্করণ নামানোর ঠিকানা দেওয়া হলো।



এভিজি :  এভিজি নামের ৪৮.৩৪ মেগাবাইটের অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার একই সংগে অ্যান্টি-ভাইরাস ও অ্যান্টি-স্পাইওয়্যার হিসাবে কাজ করে। ডাউনলোড করা যাবে নিমণ ঠিকানায়: http://free.avg.com/download?prd=afe



বিট ডিফেন্ডার:  বিট ডিফেন্ডার নামের আরেকটি জনপ্রিয় অ্যান্টি ভাইরাস ইন্টারনেট থেকে বিনা মূল্যে নামানো যাবে। এক্ষেত্রে ই-মেইল ঠিকানা থাকতে হবে।  ডাউনলোড করা যাবে নিমণ ঠিকানায়:        http://www.bitdefender.com/site/downloads/browseEvaluationVersion/1/42  
  




অ্যাভাস্ট:  আরেকটি জনপ্রিয় অ্যান্টি ভাইরাস অ্যাভাস্ট বিনা মূল্যে   ইন্টারনেট থেকে সংগ্রহ করা যায়। একাধিক ভাষার সংস্করণের পাশাপাশি ভিনণ ধরনের অবয়ব বা স্কিন এতে লাগানো যায়।
ঠিকানা: www.avast.com/eng/download-avast-home-   html






 এভিরা:  সম্প্রতি একটি জার্মান প্রতিষ্ঠান আন্তর্জাতিক ব্যবহার- কারীদের জন্য এই অ্যান্টি ভাইরাসটি বিনা মূল্যে নামানোর সুবিধা দিচ্ছে। এভিরা নামের এই অ্যান্টি ভাইরাসটি পাবেন
www.free-av.com/en/download/1/avira_antivir_     personal_free_antivirus.html ঠিকানায়।
Continue Reading »

হার্ড ড্রাইভ রক্ষা করার সফটওয়্যার

0 comments
কম্পিউটারে হার্ডড্রাইভের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কাজেই আগে থেকে যদি জানা থাকে হার্ডড্রাইভ ফেইল করতে পারে বা করতে যাচ্ছে, তাহলে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া সম্ভব। এখন থার্ড পাটি সফটওয়্যার পাওয়া যায়, যেগুলো ব্যবহার করে হার্ডড্রাইভগুলোর সম্ভাব্য বিকল হওয়া সম্বন্ধে আগাম তথ্য পাওয়া যায়। এগুলোতে স্টার্স্ট বৈশিষ্ট্য বিল্ট-ইন আছে।

(ক)  এইচডিডি হেলথ:  এটির সাহায্যে আপনি আপনার হার্ডডিস্কের সম্ভাব্য ক্র্যাশ বা বিপর্যয় ঠেকাতেও পারবেন। এতে টেম্পারেচার এবং রিয়েল টাইম মনিটরিং আছে, তার পাশাপাশি আছে একটি হেলথ ইন্ডিকেটর. যাতে হার্ডডিস্কের সার্বিক অবস্থা প্রদর্শন করা হয়।
অন্যান্য স্মার্ট ইউটিলিটির মতোই এটিতে আছে বেশ কিছু অগ্রসর পর্যায়ের ডায়াগনস্টিক টুল।
ওয়েব সাইটের ঠিকানা: www.panterasoft.com
 
 

(খ)   এইচডি টিউন:  এটি একটি সহজ-সরল হার্ডডিস্ক স্ক্যানিং ইউটিলিটি যাতে বেঞ্চমার্ক, অগ্রসর ডায়াগনস্টিকসহ আরো বেশ কিছু সুযোগ-সুবিধা আছে। এর বাড়তি বৈশিষ্টের মধ্যে আছে রিয়েল টাইম টেম্পারেচার মনিটরিংয়ের সুবিধাও। এইচডি টিউনও স্মার্টভিত্তিক টেকনোলজি ব্যবহার করে। এই সফটওয়্যার হার্ডডিস্ক ক্র্যাশ করার কাছাকাছি পর্যায়ে চলে গেলে সমজাতীয় অন্যান্য ইউটিলিটির আগেই আপনাকে সতর্কবার্তা জানিয়ে দিতে সক্ষম।
ওয়েব সাইটের ঠিকানা- www.hdtune.com

(গ)  এইচডি স্ক্যান: এটি কেবল অন্যান্য ইউটিলিটির মতো Smart ডায়াগনস্টিক সুবিধাই প্রদান করে না, সংগে প্রচলিত সব ডিস্ক ইউটিলিটিও প্রদান করে। এটি বেশ কয়েকটি অগ্রসর পর্যায়ে টেস্টিং মোড যেমন- সিনিয়র রিডিং, রাইটিং, ইরেজিং সুবিধা দেয়। এ ছাড়া এটি হার্ডডিস্কের বর্তমান অবস্থা সম্বন্ধে প্রয়োজন মতো রিপোর্টও সরবরাহ করে।
ওয়েব সাইটের ঠিকানা- www.hddscan.com

(ঘ)  ক্রিস্টাল ডিস্ক ইনফো:  এটি একটি স্মার্টভিঊিক ইউটিলিটি সফটওয়্যার, যেটি কেবল ইন্টারনাল হার্ড ড্রাইভ নয়, ইউএসবি এবং  IEEE1394-ও সাপোর্ট করে। এটি বিপুল পরিমাণে হার্ডডিস্ক সংক্রান্ত সাধারণ এবং অগ্রসর তথ্য প্রদর্শন করে। এটি যে সব তথ্য প্রদর্শন করে তার মধ্যে আছে টেম্পারেচার রিডিং, রিড/রাইট এরর এবং পাওয়ার ম্যানেজমেন্ট টুল। ওয়েব সাইটের- www.crystalmark.info/software/crystaldiskinfo
Continue Reading »

পেনড্রাইভ থেকে পিসিতে ভাইসার ঢোকা বন্ধ করা

0 comments


পেনড্রাইভের মাধ্যমে যে ভাইরাসগুলো ছড়ায় সেগুলো বেশিরভাগই ট্রোজেন জেনারেশনের। এগুলোকে সাধারণত ওয়ার্ম বলা হয়। এই ওয়ার্মগুলোর মধ্যে কোন কোনটি আপনার পিসির উপর একসেসকে ইন্টারনেটে উন্মুক্ত করে দেয়। এছাড়া ফোল্ডার অপশন গায়েব হওয়া, হিডেন ফাইল শো না করা অথবা কোন নির্দিষ্ট সিস্টেম ফোল্ডার একসেস করতে না দেওয়া কিংবা রেজিষ্ট্রি এডিটর বা সিস্টেম কনফিগারেশন ইউটিলিটি খুলতে না দেয়া এই ভাইরাসগুলোর কাজ।     অনেকেই অনেক এন্টি-ভাইরাস ব্যবহার করেও মাঝে মাঝে এই সমস্যা সমাধান করে পারেন না।



উইন্ডোজে বাই ডিফল্ট অটোরান সার্ভিস চালু করা থাকে। ফলে সিডিরম বা ডিভিডি-রম ড্রাইভে ডিস্ক ঢোকালে বা পিসিতে পেনড্রাইভ ঢোকালে সেগুলো নিজে নিজেই চালু হয়ে যায় বা কিভাবে আপনি তা চালু করবেন তা আপনাকে জিজ্ঞাসা করবে। প্রথমত এই অটোরানের সুযোগ নেয় ভাইরাসগুলো। আপনি যদি এইসব ড্রাইভগুলোরে প্রপার্টিতে গিয়ে অটোরান ট্যাব থেকে অটোরান বন্ধ করে দেন, এর পরও ভাইরাসগুলো ঢোকে তখন যখন আপনি মাই কম্পিউটারে গিয়ে সেই ড্রাইভ খোলার জন্য তার উপর ডাবল ক্লিক করেন। এর কারণ হলো পেনড্রাইভের ভিতরে যদি ভাইরাস থাকে তাহলে সে পেনড্রাইভের ভিতরে (রম্নটে) একটি অটোরান নামের আই.এন.এফ ফাইল তৈরি করে রাখে। এই ফাইলে পেনড্রাইভটি ওপেন করা মাত্রই যাতে ভাইরাসটি পিসিতে ঢুকে যায় সেই নির্দেশ দেয়া থাকে। পেনড্রাইভের মাধ্যমে ছড়ানো ভাইরাসগুলো থেকে আপনার পিসিকে যদি মুক্ত রাখতে চান তাহলে নিচের নিয়মগুলো অনুসরণ করম্নন।

(ক)   ড্রাইভের প্রপার্টিতে গিয়ে সেই ড্রাইভের অটোরান বন্ধ করলেই এটি পুরোপুরি বন্ধ হয় না। ফলে উইন্ডোজের অটোরান সার্ভিস পুরোপুরি বন্ধ করে দেয়ার জন্য-

  1. Start>Settings/Control Panel>Administrative Tools> Service-এ যান।

  1. সেখানে লিস্ট থেকে Shell Hardware Detection খুঁজে বের করে এর উপর ডাবল ক্লিক করে তার Properties-এ যান।

  1. সেখানে প্রথমে Startup type এর কম্বোবক্সের লিস্ট থেকে Disabled সিলেক্ট করম্নন।

  1. এরপর Stop বাটনে ক্লিক করে OK করম্নন।

  1. এর ফলে উইন্ডোজের অটোরান সার্ভিসটি পুরোপুরি বন্ধ হবে।

  1. এই কাজটি বার বার করতে হবে না, একবার করলেই হবে।

(খ)    কোন পেনড্রাইভ পিসিতে ঢোকাবার আগে তার ভিতরে ভাইরাস আছে কিনা সে সম্পর্কে আপনি যদি নিশ্চিত না থাকেন তাহলে কখনই মাই কম্পিউটারে গিয়ে ডাবল ক্লিক করে সেটি ওপেন করবেন না। সেটা ওপেন করতে-

  1. Start>Program>Accessories-এ গিয়ে Windows Explorer ওপেন করম্নন।

  1. সেখানে দেখুন বামে একটি লিস্ট রয়েছে এবং ডানে একটি লিস্ট রয়েছে।

  1. বাম পাশের এরকম লিস্টকে ট্রি-ভিউ লিস্ট বলা হয়। ট্রি-ভিউ লিস্টে মাই কম্পিউটারের উপর ক্লিক করলে তা এক্সপ্যান্ড হবে।

  1. এই ভাবে ট্রি-ভিউ লিস্টের যে ফোল্ডার বা ড্রাইভের উপর ক্লিক করা হবে সেই ফোল্ডার বা ড্রাইভের ভিতর যে ফোল্ডার সমূহ রয়েছে তা তার নিচেই খুলে যাবে আর ডানের লিস্টে খুলবে তার ভিতরের ফাইল এবং ফোল্ডার সমূহ দুটোই।

  1. পেনড্রাইভের  ক্ষেত্রে ফোল্ডার খুলতে অবশ্যই ট্রি-ভিউ লিস্ট ব্যবহার করম্নন। আর ফাইল খুলতে ডান পাশের লিস্ট ব্যবহার করম্নন।

  1. ভুল করেও ডান পাশের লিস্ট থেকে কোন ফোল্ডারের উপর ডাবল ক্লিক করে ফোল্ডার ওপেন করবেন না। তাহলে সেই ফোল্ডারে ভাইরাস থাকলে সেটা অটোরান হয়ে আপনার পিসিকে আক্রমন করবে।

(গ)    পিসিতে পেনড্রাইভ ঢোকানোর পর প্রথমেই এক্সপেস্নারারে গিয়ে ট্রি-ভিউ লিস্ট থেকে পেনড্রাইভের উপর ডান ক্লিক করে এন্টি-ভাইসার দিয়ে তা চেক করে নিন। এন্টি-ভাইরাস দ্বারা যদি কোন ভাইরাস ধরা না পড়ে তাহলেও নিশ্চিত হবে না। উপরের বর্ণনা দেয়া নিয়মের মত করে পেনড্রাইভ একসেস করম্নন। (ইচ্ছে করলে এক্সপেস্নারারের একটি শর্টকাট ডেক্সটপে তৈরি করে নিতে পারেন)।

(ঘ)    কোন বন্ধুকে যদি শুধুমাত্র কোন ফাইল/ফোল্ডার পেনড্রাইভে কপি করে দেয়ার থাকে তাহলে তার পেনড্রাইভ লাগানোর পর সেই ফাইল/ফোল্ডারের উপর ডান ক্লিক করে মেনু থেকে সেন্ড টু এর মাধ্যমে পেনড্রাইভে সেন্ড করে দিন। প্রয়োজন না থাকলে পেনড্রাইভ ওপেন করনে না। প্রত্যেকবার পেনড্রাইভ ব্যবহারের সময় উপরের বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখুন, একটু সতর্ক থাকুন, আশা করি কম্পিউটারে ভাইরাস ঢুকবে না।
Continue Reading »

পেনড্রাইভ যেন ভাইরাস না ছড়ায়

0 comments
 
 
কম্পিউটারে ভাইরাস ছড়ানোর জন্য এখন পেনড্রাইভ অনেকটাই দায়ী। কম্পিউটারে পেনড্রাইভ যুক্ত করা হলে অনেক সময় ‘অটো-পেস্ন’ চালু হয়ে যায় এবং পেনড্রাইভে ভাইরাস থাকলে সেটি কম্পিউটারে ছড়িয়ে পড়ে। অটো-পেস্ন বন্ধ করে দিলে এবং টাস্কবারের নেভিগেটর থেকে বা ফোল্ডার অপশনের মাধ্যমে পেনড্রাইভ ব্যবহার করলে ভাইরাস ছড়াবে না। পেনড্রাইভের অটো-পেস্ন বন্ধ করতে প্রথমে
-

(ক) পেনড্রাইভের অটো-পেস্ন বন্ধ করা:

1.      Start মেনু থেকে Run-এ গিয়ে gpedit.msc লিখে OK করলে       Group Policy নামের একটি উইন্ডো আসবে।

2.      উক্ত উইন্ডোর User Configuration-এর বাম পাশের (+)-এ ক্লিক করে Administrative Templates-এর বাম পাশে (+)-এ ক্লিক করম্নন।

3.      তারপর System-এ ক্লিক করলে দেখবেন ডান পাশের উইন্ডোতে Turn off Autoplay নামে একটি লেখা এসেছে।

4.      এবার Turn off Autoplay লেখাতে ডাবল ক্লিক করম্নন। পর্দায় Turn off Autoplay Properties ডায়ালগ বক্স আসবে।

5.      উক্ত ডায়ালগ বক্সের Enabled নির্বাচন করে Turn off Autoplay on: এর ডান পাশের বক্সের ড্রপডাউন অ্যারোতে ক্লিক করে All drives বেছে নিয়ে Apply এবং OK করে বেরিয়ে আসুন।
(খ) টাস্কবারের নেভিগেটর থেকে পেনড্রাইভ ব্যবহার করা:

1.      এবার টাস্কবার থেকে নেভিগেট করে পেনড্রাইভ ব্যবহার করতে প্রথমে টাস্কবারে মাউস রেখে ডান ক্লিক করে Toolbars থেকে New Toolbar-এ যান।

2.      সেখান থেকে My Computer নির্বাচন করে  OK করম্নন।

3.      দেখবেন টাস্কবারে My Computer-এর একটি সংযুক্তি (লিংক) চলে এসেছে।

4.      এখান কোন ফাইল বা ফোল্ডারে যেতে চাইলে বা কোন কিছু ওপেন, কপি, কাট, পেস্ট, ডিলিট করতে চাইলে সেই লিংকের মাধ্যমে গিয়ে ফাইলে ডান বাটনে ক্লিক করলে ভাইরাস ছড়ানো ঝুঁকি কম থাকে।

(গ) ফোল্ডার অপশনের মাধ্যমে পেনড্রাইভ ব্যবহার করা:

1.      প্রথমে My Commputer-এর Tools মেনুতে Folder option-এ গিয়ে View-এ ক্লিক করুন।

2.      এরপর Show hidden files and folders বক্সে মার্ক করে Hide extensions for known files types এবং Hide protected operating system files (Recommended) বক্সে মার্ক উঠিয়ে দিয়ে Apply করে বেরিয়ে আসুন।

3.      এবার Folder option-এ গিয়ে পেনড্রাইভ খুলুন। এ অবস্থায় পেনড্রাইভের সব ভাইরাস ও অযাচিত ফাইল দেখা যাবে।

4.      পেনড্রাইভ থেকে ভাইসার (autorun.inf) ও অযাচিত ফাইলগুলো Delete করে দিন।

5.      এ ক্ষেত্রে লক্ষ রাখা উচিত, যেন ভাইরাসের উপর দুই ক্লিক না পড়ে। তাহলে ভাইরাস কম্পিউটারে ইনস্টল হয়ে যাবে।

নোট:

1.      পেনড্রাইভে করে কোন ফাইল বা ফোল্ডার অন্য কোন কম্পিউটারে নিতে চাইলে সেগুলো জিপ করে নিবেন। জিপ করা ফাইল বা ফোল্ডারে ভাইরাস আক্রমন করে না। কোন ফাইল বা ফোল্ডার জিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটন ক্লিক করে Send to Compressed(Zipped)-এ ক্লিক করম্নন। দেখবেন, জিপ হয়ে গেছে। আবার আনজিপ করতে চাইলে সেটিতে মাউস রেখে ডান বাটন ক্লিক করে Extrat All-এ ক্লিক করে পর পর দুবার Next-এ ক্লিক করে দেখবেন, আনজিপ হয়ে গেছে।

2.      কম্পিউটারে সব সময় লেটেস্ট অ্যান্টি-ভাইরাস ব্যবহার করবেন এবং কয়েক দিন পর পর তা হালনাগাদ করবেন, যাতে ভাইরাস আক্রমন না করতে পারে। একবার ভাইরাসে আক্রামত্ম হয়ে গেলে আর অ্যান্টি- ভাইরাস ব্যবহার করে লাভ নেই। তখন পুনরায় আবার অপারেটিং সিস্টেম সেটআপ দিতে হবে।
Continue Reading »

এক পোস্টেই সব কিছুর সমাধান (কম্পিউটার ভাইরাস)

0 comments
কম্পিউটারকে ভাইরাসমুক্ত করুন

সাধারণত অ্যান্টি-ভাইরাস থাকার পরও অনেক সময় কম্পিউটারে ভাইরাস ঢুকে পরে। অসতর্কভাবে পেনড্রাইভ ব্যবহার এবং অ্যান্টি-ভাইরাস হাল নাগাদ না থাকলে অথবা নেট থেকে আপনার কম্পিউটারে ভাইরাস ঢুকে পড়তে পারে। এ ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে আপনি ভাইরাস মুছে ফেলতে পারেন। নিজে নিজে ভাইরাস মুছে ফেলা যেমন কার্যকরি, তেমনি মজারও। ভাইরাসের মধ্যে new folder.exe ভাইরাসের সংগে পরিচয় অনেকেরই আছে, যেটা তৈরি হয় মূলত autorun.inf ফাইল থেকে।


এ ভাইরাস মুছতে প্রথমেই-

1.      Start মেনু থেকে Search-এ গিয়ে autorun.inf লিখে Search করুন।

2.      এখন যে ফাইলগুলো আসবে, তা এক এক করে রাইট ক্লিক করে Properties-এ গিয়ে read only option-টি un-check করুন।

3.      এবার ফাইলটি নোটপেড দিয়ে Open করে Ctrl+A চেপে ফাইলে থাকা সব ডেটা ডিলিট করে দিন এবং সেইভ করে বেরিয়ে আসুন।

4.      এরপর Start মেনু থেকে Run-এ গিয়ে msconfig লিখে OK করুন।

5.      এবার Startup tab-এ যান, regsvr থাকলে un-check করুন এবং Exit without Restart করে বেরিয়ে আসুন।

6.      এবার Control panel>Scheduled tasks-এ গিয়ে এখানকার সব task ডিলিট করুন।

7.      পুনরায় Start>Run-এ গিয়ে gpedit.msc লিখে OK করুন।

8.      এরপর UsersConfiguration>AdministrativeTemplates >System-এ যান এবং Prevent access to registry editing tools-এ গিয়ে disable করে দিন।

9.      আবার Start>Run-এ গিয়ে regedit লিখে OK করুন। এবার to edit>find-এ গিয়ে regsvr.exe লিখে Search করুন এবং regsvr.exe-এর সব ধরনের occurrence ডিলিট করুন। এ ক্ষেত্রে সাবধান? যেন কোনো system file ডিলিট না হয়ে যায়। যেমন- regsvr32.exe ডিলিট করা যাবে না। শুধু regsvr.exe থাকলে তা ডিলিট করে দিবেন।

10.  আবার Start>Search>all files and folders-এ যান এবং *.exe লিখুন এবং এরপর when was it modified-এ ক্লিক করে specify date সিলেক্ট করুন। যে তারিখের মধ্যে ভাইরাস আসছে বলে মনে হয়, ঐ তারিখ লিখে Search করুন। তারিখ এমনভাবে লিখুন, যে তারিখের মধ্যে শুধু ভাইরাস এসেছে কিন্তু অন্য কোনো Software install করেন নাই বলে মনে হয়।

11.  এবার Search শেষ হলে সব .exe ফাইল সিলেক্ট করে Shift+ Delete দিয়ে ডিলিট করুন।

12.  একইভাবে regsvr.exe, svchost.exe লিখে search করুন এবং ডিলিট করুন।

13.  সব শেষে কম্পিউটার পুনরায় রিস্টার্ট করুন এবং উপভোগ করুন ভাইরাসমুক্ত পিসি। এভাবে অন্যান্য ভাইরাস ডিলিট করা যায়।

         কম্পিউটারকে রাখুন ভাইরাসমুক্ত 

ভাইরাসের কারণে সাধরণ ব্যবহারকারীরা অতিষ্ঠ প্রায়। এমন কিছু ভাইরাস আছে, যা অনেক সময় অ্যান্টিভাইরাস দিয়েও সরানো যায় না। ইচ্ছে করলে আপনি আপনার পিসিকে এসব ভাইরাসের কবল থেকে মোটামুটি মুক্ত রাখতে পারেন। বেশির ভাগ ভাইরাসই চালু করার জন্য autorun.inf নামে ফাইল লুকানো (হিডেন) অবস্থায় থাকে। কোনোভাবে যদি ঐ ফাইলটি Delete করা যায়, তাহলেই সমস্যা সমাধান সম্ভব। এ ছাড়া পেনড্রাইভে বা কোন ড্রাইভে যদি কোন ভাইরাস থেকে থাকে আর সেই ড্রাইভটি যদি ডাবল ক্লিক করে খোলার চেষ্টা করা হয়, তবে ভাইরাসটি অ্যাকটিভেটেড হয়ে যায। তাই মনে রাখবেন, যে কোনো ড্রাইভ রাইট ক্লিক করে Open দিয়ে খুলবেন। আপনার পেনড্রাইভটিতে যে ভাইরাস আছে, সেগুলো থেকে মুক্তি পেতে আপনার পিসিতে পেনড্রাইভ Open করার আগে কিছু কাজ করে নিন।

1.      ডেস্কটপে MyAntivirus নামে একটি ফাইল তৈরি করুন, যার এক্সটেনশন থাকবে .bat অর্থাৎ আপনার পুরো ফাইলটির নাম হবে MyAntivirus.bat.

2.      এবার ফাইলে রাইট ক্লিক করে edit option সিলেক্ট করুন।
           এবার লিখুন:
            cd X:
            cd\
            del *.exe/ah/s/q/f
            del *.inf/ah/s/q/f
            del ‘‘New Folder.exe’’/s/q/f
            del *.bat/ah/s/f/q
            del *.cmd/ah/s/q/f
            explorer X:

বি: দ্র:  এখানে X হলো আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করালে যে ডিরেক্টরিতে পাওয়া যায় সেটি যেমন-  I কিংবা J।

3.      এবার ফাইলটি Save করে রাখুন।

4.      আপনি যখনই আপনার পিসিতে পেনড্রাইভ প্রবেশ করবেন, তখনই পেনড্রাইভ ক্লিক করে Open না করে বরং এ File ডাবল ক্লক করম্নন। দেখবেন পেনড্রাইভ  Open হয়েছে কিন্তু কোন ভাইরাস নেই। মনে রাখবেন পেনড্রাইভে যাতে কোনো হিডেন *.exe ফাইল না থাকে। 
পে
ড্রাইভ রাখুন ভাইরাসমুক্ত

পেনড্রাইভ খুব দরকারি হলেও এটি ভাইরাস ছড়ানোর একটি বড় মাধ্যম। এটি ভাইরাসে আক্রামত্ম হলে যন্ত্রণা ও ঝামেলার শেষ নেই। তবে একটু সচেতন হলে পেনড্রাইভ ভাইরাসমুক্ত রাখা যায়।

·      পেনড্রাইভ কখনো দুই ক্লিক করে খুলবেন না।

·      পেনড্রাইভ সব সময় My Computer-এ গিয়ে অ্যাড্রেস বার (Address Bar) থেকে খুলবেন বা ফোল্ডার ভিউ (ÿ+E) থেকে খুলবেন।

·      পেনড্রাইভ কখনো ডান ক্লিক করে ওপেন অপশন কিংবা এক্সপে­ারার অপশনে ক্লিক করে ওপেন করবেন না।

·      পেনড্রাইভ কম্পিউটারে ঢোকানোর সংগে সংগে কিবোর্ডের শিফট কি কিছুক্ষণ চেপে রাখুন। এতে পেনড্রাইভটি নিজে নিজে খুলবে ( অটো-রান ) না। আর চালক ফাইলগুলোও (*.exe ) খুলবে না। ফলে  ভাইরাস থাকলেও সেসব কম্পিউটারে সংক্রমিত হওয়ার সম্ভাবনা কম খাকে।

·      পেনড্রাইভে একামত্ম প্রয়োজনীয় ফাইলগুলো রাখার চেষ্টা করম্নন।

·      ফোল্ডারের বৈশিষ্ট্য নির্ধারণ করার ( সেটিংস ) সময় ‘শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডারস‘ অবস্থায় রাখুন। এতে কিছু ভাইরাস পেনড্রাইভে হিডেন অবস্থায় দেখতে পাবেন এবং এগুলো মুছে ফেলুন।

·      প্রয়োজনীয় ফাইল হার্ডডিস্ক ড্রাইভে সরিয়ে রেখে পেনড্রাইভ মাঝেমধ্যে ফরম্যাট করে নিতে পারেন।

·      পেনড্রাইভে Autorun.inf থাকলে মুছে ফেলুন। এজন্য স্টার্ট থেকে সার্চ অপশনে গিয়ে Autorun.inf লিখে ফাইলটি খুঁজে বের করম্নন।

·      পেনড্রাইভে যাতে নতুন কোনো কাজ করা না যায় সে ব্যবস্থা ( রাইট প্রোটেক্ট ) করে রাখতে পারেন। এ জন্য আপনি ‘USB Write Protector‘ সফটওয়্যারটি ওয়েব সাইটের www.gaijin.at/
            getit-php?id=usbwp ঠিকানা থেকে বিনা মূল্যে সংগ্রহ করে নিতে 
           পারেন। 

·      অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার থাকলে সেটি দিয়ে পেনড্রাইভ স্ক্যান করে ব্যবহার করুন।

ভাইরাসের হাত থেকে বাঁচুন

          পেনড্রাইভের মাধ্যমে অযাচিত কিছু চালক ফাইল (*.exe) কম্পিউটারে ঢুকে পড়ে। এসবের মধ্যে 2u.exe-সহ আরও বেশ কিছু ফাইল ভাইরাস বহন করে। কিছু আছে, যা কিবোর্ড ও মাউসকে অকার্যকর করে দেয়। এই ফাইলগুলো অটোরানের মাধ্যমে কম্পিউটারে প্রবেশ করে। এসব ভাইরাস থেকে মুক্ত থাকতে হলে-

1.      Start মেনু থেকে Run-এ গিয়ে gpedit.msc লিখে এন্টার করুন। এবার Group Policy উইন্ডো আসবে, ওখান থেকে ইউজার কনফিগারেশনে (User Configuration) + চাপুন।

2.      এবার Administrative Templates এবং System-এ ক্লিক করুন।

3.       এরপর ডান পাশে Turn off Autoplay-তে দুই ক্লিক করুন এবং এটা সব ড্রাইভের জন্য Enabled করে Apply এবং OK করুন।

  1. এর পাশাপাশি ভাইরাস থেকে মুক্ত থাকতে চাইলে কিছু সতর্কতা অবলম্বন করুন।

5.      যেকোনো পেনড্রাইভ খোলার আগে উইনবার সফটওয়্যারের মাধ্যমে পেনড্রাইভটি পরীক্ষা করে দেখুন, ড্রাইভটিতে কোনো autorun.inf ফাইল আছে কি না বা কোনো অযাচিত *.exe ফাইল আছে কি না। থাকলে ওগুলো মুছে ফেলুন এবং অবশ্যই পেনড্রাইভ সরাসরি না খুলে এক্সপেস্নারার ব্যবহার করে খুলুন। তাহলে এসব ভাইরাস থেকে সহজেই মুক্ত থাকা সম্ভব।

 ফ্ল্যাশ ড্রাইভের অটোরান ভাইরাস থেকে মুক্তির উপায়

অটোরান (autorun.inf) আসলে কোন প্রকার ভাইরাস নয়। এটি ফ্ল্যাশড্রাইভের যে কোন ধরনের ফাইল বা ভাইরাসকে স্বয়ংক্রিয়ভাবে চালু করে থাকে। কিছু কিছু ভাইরাস নিজেরাই autrun.inf তৈরি করে থাকে। ফলে ফ্ল্যাশ ড্রাইভের আইকনে ডাবল ক্লিক করলেই নির্দিষ্ট ফাইল বা ভাইরাস স্বয়ংক্রিয় ভাবে কম্পিউটারে চালু হবে। তবে কম্পিউটাররের অটোরান সিস্টেম ডিজ্যাবল করা থাকলে ফ্ল্যাশড্রাইভের ভাইরাস কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে চালু হতে পারবে না।  পেনড্রাইভের মাধ্যমে ভাইরাস ছড়ানোর হার বেশি থাকে। তাই ফ্ল্যাশড্রাইভ বা পেনড্রাউভের ভাইরাস থেকে বাঁচতে চাইলে কম্পিউটারে অটোরান সিস্টেম বন্ধ করতে হবে। এজন্য-

1.      প্রথমে Start>Settings/Control Panel>Administrative Tools-এ ডাবল ক্লিক করম্নন। পর্দায় একটি উইন্ডো আসবে।

2.      উক্ত উইন্ডোর Service-এ ডাবল ক্লিক করে ওপেন করম্নন। পর্দায় Service উইন্ডো আসবে।

3.      এবার Service উইন্ডোর ডান পাশ থেকে Shell Hardware Detection-এ ডাবল ক্লিক করম্নন। পর্দায় Shell Hardware Detection Properties ডায়ালগ বক্স আসবে।

4.      উক্ত ডায়ালগ বক্সের General ট্যাবে ক্লিক করে Startup types: অপশন ঘরে Disabled সিলেক্ট করে Apply এবং OK করম্নন।

বি:দ্র:    Shell Hardware Detection Service টি বন্ধ করে রাখতে পারেন। এর ফলে CD-ROMS/DVD ROMS বা ফ্ল্যাশড্রাইভ বা পেনড্রাইভের কোন AutoPlay Option কাজ করবে না এবং পিসিতে ভাইরাস আক্রমণ করার সুযোগও থাকবে না।

5.      এরপর কম্পিউটার একবার রিস্টার্ট করম্নন। এখন থেকে কম্পিউটারে কোন ফ্ল্যাশড্রাউ বা পেনড্রাইভ অটোরান করতে পারবে না।

নোট:    একটি বিষয় লক্ষ রাখা উচিত, কোন External Drive কম্পিউটারে ঢুকানোর পর সেটা ওপেন করতে মাউসের ডাবল ক্লিক না করে ডান বাটন ক্লিক করে Open করা উচিত। এতে ঐ ফোল্ডারে কোনো ভাইরাস থাকলে তা আর ইনস্টল হবে না।
Continue Reading »
 
Sohoz-Tech